বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

দীঘিনালায় আগুনে পুড়ে ছাই বসতঘর, ১০–১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি !

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দীঘিনালায় আগুনে পুড়ে ছাই বসতঘর, ১০–১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসে। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেনের দাবি, অগ্নিকাণ্ডে তার বসতঘরের আসবাবপত্র, মালামাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে তিনি জানান। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুপক কান্তি সরকার বলেন, “রাত ১২টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে গ্রামের সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে নেওয়া সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews