শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা  ! দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত  ! নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক ! ডুবেছে কক্সবাজার   খাবারের  হাহাকার  ! সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে কামরুলের বিরুদ্ধে মাদককারবারিদের প্রশ্রয় ও চাঁদাবাজির ! সম্পত্তি ও সম্পদের লোভে নির্যাতিত এক নারীর আর্তনাদ ও সংবাদ সম্মেলন! হাটহাজারী এলাকায় বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার ! বিএনপি সরকার বারবার ফিরে আসে  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন! রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত  !

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত  !

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশইন করার সময় এক নারীসহ ৪ জনকে শুন্য রেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এখন পর্যন্ত ভারতের বিএসএফের কোন সাড়া পাওয়া যায়নি। বিজিবি জানায়, শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নং মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ ৪ জন বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে বাধা প্রদান করে। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পুশইনকৃত ৪ জনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়েছে। ৪ জনের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী রয়েছে। ওই ৪ জনই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন- খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা: সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত: তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।

বিজিবির একটি সূত্র জানা যায়, গত দুই বছর আগে বাংলাদেশী চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিল এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেফতার হয় এবং সেখানে দুই মাস কারাবরণ করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান এতক্ষণ নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews