রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

 পীরগঞ্জে ঝুকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন \ নতুন ভবন নিমার্ণের দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬



 পীরগঞ্জে ঝুকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন \ নতুন ভবন নিমার্ণের দাবি

শেখ সমশের আলী,পীরগঞ্জ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শহীদ আবু ইসাহাক সড়কে পীরগঞ্জ সাব রেজিস্ট্রী অফিস অবস্থিত। দীর্ঘদিনের পরিত্যাক্ত ও ঝুকিপূর্ণ ভবনে জীবনের ঝঁুকি নিয়ে দলিল নিবন্ধন কার্যক্রম করছেন সংশ্লিষ্টরা। ভবনের ভিতরে ছাদের অংশ খসে পড়ে জনগন আহত হয়ে থাকে। সম্প্রতি ১১নং বৈরচুনা ইউনিয়নের সাবেক ইউ’পি চেয়ারম্যান আব্দুর রশিদ দলিল সম্পাদন করতে এলে ভবনের কিছু অংশ তার মাথার উপর পড়ে তিনি গুরুতর আহত হন। উক্ত সাব রেজিস্ট্রী অফিসের সাব রেজিস্ট্রার মনীষা রানী রায়, অন্যান্য কর্মকতার্, কর্মচারী, জনসাধারন ও দলিল লেখকরা প্রতি মূহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে জমি রেজিস্ট্রেশনের কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ও সুশীল সমাজ সাব রেজিস্ট্রী অফিসের নতুন ভবন নিমার্ণের দাবি করলেও এখনো পর্যন্ত নতুন ভবন নিমার্ণের কোন উদ্দে্যাগ নেওয়া হয়নি বলে জানা গেছে। সাব রেজিস্ট্রী অফিসের পুরাতন ও পরিত্যাক্ত ভবন পরিদর্শন করে শতভাগ সত্যাতা পেয়ে স্থানীয় বিএনপির সংসদ সদস্য আলহাজ¦ জাহিদুর রহমান জাহিদ পীরগঞ্জ সাব রেজিস্ট্রী অফিসের নতুন ভবন নিমার্ণের প্রয়োজনীয় সম্পর্কে সংসদ অধিবেশন চলাকালীন সংসদে বিষয়টি উপস্থাপন করেন। দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক জবাইদুর রহমান জানায়, সাব রেজিস্ট্রীর মহোদয়, আমরা সকলেই সহ এই অফিসে যারা কাজে আসেন তারা সবাই নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছি। জরুরি ভাবে সাব রেজিস্ট্রী অফিসের নতুন ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পীরগঞ্জের সুশীল সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews