বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজউক-রিহ্যাব বৈঠকে ড্যাপ’র জটিলতা, শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় আসছে নতুন নীতিমালা সাতক্ষীরায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা ! মালয়েশিয়াগামী কর্মীদের আগাম অর্থ লেনদেন না করার অনুরোধ মন্ত্রণালয়ের কালীগঞ্জে ছিনতাইয়ের উদ্দেশ্যে যুগান্তর স্বজন সদস্যের ওপর হামলা লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা কক্সবাজারের রোহিঙ্গা  ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস,নিহত ১, বহু হতাহতের  শঙ্কা ! কাঁঠালভিত্তিক শিল্পের বিকাশে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাইদুল ইউসুফ জিসান বালা কক্সবাজারে ৩৩  ইউনিয়ন  প্লাবিত,  পানিবন্দী হাজারের অধিক  মানুষ, লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা !

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা !

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 284.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 41;

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা !

মেহেদী হাসান অন্তর, নওগাঁ  :

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও সাংবাদিক সংগঠন। মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত মৃত্তিকা অ্যাড ফার্মে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সবার আগে শুভেচ্ছা জানায় নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার প্রতিনিধিরা। এরপর একে একে শুভেচ্ছা জানান জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর নেতৃবৃন্দ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, প্রথম সংবাদ পাঠক ফোরামের সদস্যরা, নওগাঁ জেলা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকেতন পরিবারের সদস্যরা এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়নসহ সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য। এ সময় বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews