রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বেমানান  !

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬



বেমানান  !

 

মোঃ রহমত আলী :

 

মাকড়সার থেকেও ভয়ানক জাল,

কিছু মানুষের অমানবিক চাল,

কন্ঠে মানবিক যা.. তা জাল বিছানোর ঢাল।

হাসি মুখে মিষ্টি কথায় বিষ গিলিয়ে দেয়,

বন্ধু হয়ে বুক মিলালেও পিঠে ছোরা দেয়,

বিশ্বাস যায় না করা তবু নিঃশ্বাস নিতে হয়।

সময়ে বন্ধুর আসল পরিচয়, তাই দুঃখের

সুযোগে নামমাত্র সুখটাও লুটে নেয় প্রিয়!

চালবাজ চক্র বহুরূপে চারিধারে মগ্ন,

ফাঁদ পেতে চালচালে বন্ধু হয়েও জঘন্য,

সত্য বলিলে মান যায় চলে; আমি হই ঘৃণ্য।।

সৎ থেকেও বাঁচা বড়ো দায়, এ কোন যুগ হায়্!

সত্য জেনেও বিশ্বাসে বোধ লয় না জ্ঞাতসারে,

তাও ভালো অন্ধ, চলে তবু বিশ্বাসের অনুমানে।

বিশ্বাসে জাল বুনে.. প্রতি নিঃশ্বাসে চালচালে;

তাহলে তারাই ভালো যারা বিশ্বাস ভেঙে হাসে।

বিশ্বাসে বিশ্বাসী হয়ে কদাচিৎ মরা সাগরেও

ঢেউ খেলে ওঠে বা মরুপ্রান্তর বাগিচা সাজে।

নিঃশ্বাস চলে বিশ্বাসে বিশ্বাসে যদিও,

সময় শেষে হার শত আত্মবিশ্বাসী হলেও।

কথা রাখতে পারে-না তবুও কথা দিতে জানে,

ক’জন মাত্র এমন স্বভাবে সাথী বিপদের দিনে!

বড্ড বেমানান সত্বেও চলা জেনেশুনে,

বন্ধুর বদলানো রূপ দেখে হাসি মনে-মনে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews