মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধা সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ ৭ দিন পর খোলা হলো মাজারের দান বক্স গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ! শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের!

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬



ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ।

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত মৌসুমি ফল চাষের মাধ্যমে দেহের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়| র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা অডিটোরিয়ামে সচেতনতামূলক এক আলোচনা সভায় মিলিত হয়| উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রোবানা তানজিন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি উপপরিদর্শক মোছাঃ খাতিজাতুল কুবরা ও সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন| এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ ফারুক হোসেন, আঃ সবুর মিয়া, ছালমা খানম, রেবেকা সুলতানা ও মাহাবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ| আলোচনা সভা শেষে,উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয় ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews