বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আস্থা লাইফের সাথে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘শিক্ষা সুরক্ষা বীমা’ চুক্তি ‎গাইবান্ধা সরকারি কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কক্সবাজারে মাদকের চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নির্যাতন, নিহত ১ ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা আন্দোলন ঘিরে টিপুরদিতে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার কবিতা/মাটি/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল হাটহাজারীতে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন: ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড শতভাগ পাসের হার দেখানোর প্রতিযোগিতায় বলি হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ! প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবীতে মানববন্ধন !

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬



পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবীতে মানববন্ধন !

 

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সেবা গ্রহীতা ও ¯’ানীয় সাধারন মানুষ। সোমবার (০৮ জুন) দুপুরে পাবনা শহরের চকছাতিয়ানী এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন ও কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেনের দ্রুত অপসারণ দাবী করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহন, অনিয়ম, সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহার এবং সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। তারা বলেন, চাহিদা মোতাবেক ঘুষ না দিলে অহেতুক হয়রানি করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে অযৌক্তিক কারণে বারবার অফিসে আসতে বাধ্য করা হচ্ছে  এতে সেবা গ্রহীতারা ভোগান্তির শিকার  হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews