1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দৌলতদিয়া-পাটুরিয়া সেতু না হলে থামবে না  দুর্ঘটনা ও প্রাণহানি! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বেগমগঞ্জে সন্ত্রাসী হামলা বাবাকে রক্ষা করতে গিয়ে পুএ নিরব ছুরিতে আহত ! আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা ! গোবিন্দগঞ্জে মদ পানে বিষক্রিয়ায় ১জনের মৃত্যু,২ জন আশংকা জনক ! ভূমি সেবায় নতুন রেকর্ড, এসিল্যান্ড মাহাবুবুর রহমান সাফল্যের প্রতীক ! একটি পরিবার হৃদয়ের বেদনায়ক জীবনের গল্প ! রেলের ঘড়িতে চলে না ‘তিতাস১ ঘণ্টার ট্রেন ৩ ঘণ্টায়! দৌলতদিয়া-পাটুরিয়া সেতু না হলে থামবে না  দুর্ঘটনা ও প্রাণহানি! কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ৪০!        রাজশাহী বাগমারায় ইয়াবা সহ দুই জন আটক ! দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা-  সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

দৌলতদিয়া-পাটুরিয়া সেতু না হলে থামবে না  দুর্ঘটনা ও প্রাণহানি!

শেখ মোঃ আকরাম হোসেন কুষ্টিয়া :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া সেতু না হলে থামবে না  দুর্ঘটনা ও প্রাণহানি!

 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবনরেখা হিসেবে পরিচিত কুষ্টিয়া-ঢাকা রুটের রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ এখন যেন এক ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছেন। সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, ফেরিনির্ভর ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং চরম অব্যবস্থাপনার কারণে এই রুটে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কাজনক হারে বাড়ছে যা এখন জাতীয় উদ্বেগে রূপ নিয়েছে।ফেরিঘাটে বিশৃঙ্খল যানবাহন নিয়ন্ত্রণ, অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং তদারকির অভাবে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা পরিবহনগুলো পরে বেপরোয়া গতিতে ছুটে চলায় সড়কে বাড়ছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি। এতে সাধারণ যাত্রীদের নিরাপত্তা আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ। সবচেয়ে উদ্বেগজনক বাস্তবতা হলো দৌলতদিয়া ফেরিঘাটে মাঝেমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন সরাসরি নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে, যা একেকটি ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিচ্ছে। অনেক ক্ষেত্রে একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে একাধিক প্রাণ, বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর মিছিল। এসব ঘটনা আর বিচ্ছিন্ন নয়; বরং একটি চলমান বিপর্যয়ের প্রতিচ্ছবি।সাম্প্রতিক এক ঘটনায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এস বি সুপার ডিলাক্স” নামক একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রাণহানির আশঙ্কা পুরো অঞ্চলে আতঙ্ক ও শোকের ছায়া ফেলেছে।  এ ধরনের ঘটনা জনমনে গভীর অনিশ্চয়তা তৈরি করছে পরবর্তী শিকার কে?

বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি আর অবহেলার সুযোগ নেই। প্রতিটি দুর্ঘটনা প্রমাণ করছে এই রুটে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের মানবিক বিপর্যয় যে কোনো সময় ঘটতে পারে। এ অবস্থায় দ্রুত দৌলতদিয়া   পাটুরিয়া রুটে একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের অনিবার্য দাবি। পাশাপাশি বিকল্প নিরাপদ যোগাযোগ ব্যবস্থা হিসেবে রেলপথকে শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। সচেতন মহল মনে করছে, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের স্টেশনগুলোতে বিশেষ করে রাতের বেলায় অন্তত প্রতি এক ঘণ্টা পরপর ট্রেন চলাচলের ব্যবস্থা চালু করা গেলে সড়কপথে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। এতে দুর্ঘটনার হার হ্রাস পাবে এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। জনগণের ক্ষোভ ও দাবি এই মৃত্যুফাঁদ আর নয় কুষ্টিয়া-ঢাকা রুটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে”দ্রুত সেতু নির্মাণ, প্রতিটি প্রাণের মূল্য দিতে হবে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা অবহেলার এই চক্র ভেঙে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দৌলতদিয়া পাটুরিয়া সেতু নির্মাণ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এখন আর কোনো উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি মানুষের জীবন রক্ষার জরুরি দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট