মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ভূমি সেবায় নতুন রেকর্ড, এসিল্যান্ড মাহাবুবুর রহমান সাফল্যের প্রতীক !

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

ভূমি সেবায় নতুন রেকর্ড, এসিল্যান্ড মাহাবুবুর রহমান সাফল্যের প্রতীক!

একটি আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মোঃ মাহবুবুর রহমান। তার বলিষ্ঠ ও উদ্ভাবনী নেতৃত্বে ত্রিশালে ভূমি সেবা কার্যক্রমে আমূল পরিবর্তন এসেছে, যা বর্তমানে সমাজে প্রশংসিত হচ্ছে।ইতিপূর্বে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসনের স্বীকৃতিও পেয়েছেন। ভূমি সেবায় এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি ত্রিশালবাসীর জন্য এক গৌরবময় মাইলফলক। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ‘স্মার্ট ভূমি সেবা’ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ই-নামজারি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, ভূমি উন্নয়ন কর আদায়ে গতিশীলতা এবং দীর্ঘদিনের ঝুলে থাকা বিবিধ মামলা দ্রুত নিষ্পত্তিতে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন।এক সময় ভূমি অফিস মানেই যেখানে সাধারণ মানুষের ভোগান্তি আর দীর্ঘসূত্রতা ছিল, সেখানে এসিল্যান্ড মাহবুবুর রহমানের হস্তক্ষেপে তৈরি হয়েছে একটি জনবান্ধব ও হয়রানিমুক্ত পরিবেশ। ত্রিশাল বার্তায় “সাধারণ সেবাগ্রহীতারা এখন সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন” বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।তার এই ইতিবাচক কর্মতৎপরতা এবং সততা ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে আরও বেগবান করছে। মোঃ মাহবুবুর রহমানের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং ভূমি সেবার এই অনন্য মডেল সারা দেশে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। ত্রিশালবাসীর প্রত্যাশা, তার হাত ধরেই আগামীর ভূমি সেবা হবে আরও সহজ ও আধুনিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews