রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা। 

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা। 

নোয়াখালীর চাটখিল উপজেলা সভাকক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী রবিউল ইসলাম এর পরিচালনায় কর্মশালায় আলোচনা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোন্নাফ, সমাজসেবা কর্মকর্তা আলী হোসাইন, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, সাংবাদিক আবু তৈয়ব, আনিছ আহমেদ হানিফ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, গ্রাম আদালতের সুফল সম্পর্কে যার যার স্থান থেকে জনগণকে সচেতন করে তুলতে হবে। চাটখিল প্রসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের ৫ সদস্যের কমিটি দলীয় প্রভাব মুক্ত হয়ে তাদের কর্মকান্ড পরিচালনা করলে জনগন গ্রাম আদালতের সুফল পাবে। কর্মশালায় এনজিও গঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews