1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড

আবদুল মোতালেব, নোয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলার ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো.রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো.ইয়াছিন (৪০), নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল
হোসেনের ছেলে মো.রাব্বী (২৮), অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।
অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার বিকেলে  সদর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ২
কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামিদের ৩দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন। রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট