বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক! খোকসা উপজেলা-এর ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন খালিদ বিন মনসুর শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ

রমজান উপলক্ষে জামালপুরে বাজার মনিটরিং জোরদার, ৪ জনকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে জামালপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বাজারে উপস্থিত থেকে পণ্যের মূল্য তালিকা যাচাই, অতিরিক্ত দামে বিক্রয়, মজুতদারি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদারকি করেন। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।অভিযানকালে আইনের ব্যত্যয় ঘটানোর অপরাধে জেলার বিভিন্ন স্থানে মোট ৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানায়, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে জেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews