খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ চিকিৎসকের যোগদান, ফিরছে স্বস্তি
প্রকাশিত:
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
কুষ্টিয়ার খোকসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। ৪৮তম বিসিএস (বিশেষ) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৮ জন নবীন ও দক্ষ চিকিৎসক একযোগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন, যা স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জাগিয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় চিকিৎসক স্বল্পতা থাকায় হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে চিকিৎসা সেবার গতি বাড়বে এবং রোগীরা আরও উন্নত ও নিয়মিত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোঃ আনোয়ার হোসাইন এবং
সহকারী ডেন্টাল সার্জন ডা. আফরোজা আক্তার রুমি।
প্রায় আড়াই লক্ষ মানুষের চিকিৎসাসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকটে ভুগছিল। চিকিৎসক স্বল্পতার কারণে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিশেষায়িত সেবায় চাপ বাড়ছিল, ফলে রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছিল।একযোগে ৮ জন চিকিৎসকের যোগদানে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রত্যাশীদের প্রত্যাশা, নতুন চিকিৎসকদের মাধ্যমে খোকসায় স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ এখন আরও সহজে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।