বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

শেরপুরে যৌথ বাহিনীর হাতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার গ্রেফতার-১

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে ১টি অবৈধ শর্টগান সহ হারেজ মিয়া নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে গোয়েন্দা সংস্থার এক গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃত হারেজ মিয়া (৩২) শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামে মৃত জুবেদ আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে,আটককৃত হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখের গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,
আসন্ন নির্বাচন ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews