1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সচিব বাউফলে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত ঘোড়াঘাটে ডাঃ এজেড এম জাহিদ হোসেন এর পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ শরীয়তপুর ২ আস‌নে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশ‌তেহার ঘোষনা জামালপুরে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল শুরু জাতীয় নির্বাচন ঘিরে বোদায় যৌথ বাহিনীর মহড়া ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক। কবিতা / নিষ্ঠুর সভ্যতা   / মোঃ রহমত আলী    কবিতা / দলের লোকের মিথ্যা বুলি /   নার্গিস আক্তার  পার্লামেন্টরী গণতন্ত্রের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন- ড. আব্দুল মঈন খান

প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ

সাইফুল ইসলাম তালুকদার,ইউএই :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

অসহায় ও চিকিৎসা বঞ্চিত প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘হায়াত লাইফ কেয়ার’ নামে প্রস্তাবিত এই হাসপাতালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাশে প্রায় ৫৫ কাঠা জমির ওপর ১৬ তলা বিশিষ্ট পর্যায়ক্রমে ২০ তলা ভবনে নির্মিত হবে।
চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং আন্তর্জাতিক এক্সপার্ট ক্যাপ্টেন শওকতএর নেতৃত্বে হাসপাতাল পরিচালিত হবে। এতে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সরাসরি সম্পৃক্ত হচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১০০ জনের এবং প্রবাস থেকে ৫০ জনের অধিক বিভিন্ন ক্যাটাগরিতে হাসপাতালের শেয়ার নিয়েছেন।

হাসপাতালের শেয়ার কাঠামো সম্পর্কে জানানো হয়, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি, দেড় কোটি ও ২ কোটি টাকার বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে । এছাড়া কেউ যদি এক্সিকিউটিভ কমিটিতে থাকতে আগ্রহী হন, সেক্ষেত্রে ন্যূনতম ৫ কোটি টাকার শেয়ার নিতে হবে এবং ৫ কোটি টাকার পাঁচজন শেয়ার হোল্ডার দিতে হবে ।
গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারী) আরব আমিরাতের আজমান শহরের রামাদা হোটেল হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান হাসপাতালটির ডিএমডি মোঃ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, চিকিৎসা বঞ্চিত ও অসহায় প্রবাসীরা দেশে এসে যদি এই হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে তাদের জন্য অগ্রাধিকারসহ বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে এবং প্রবাসীদের মধ্যে যারা ডাইরেক্টরশীপ শেয়ারহোল্ডার নিবেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন।
আলোচনা সভায় আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এমদাদ হোসাইন,মোহাম্মদ আজিম উদ্দিন, ব্যবসায়ী ফরিদুল আলম,মোহাম্মদ তাওয়াল ইসলাম, তাজ,মোহাম্মদ আলী আজম, মোঃ রহমতুল্লাহ, মোহাম্মদ সালাউদ্দিন সাহেল, মোঃ আকবর, আব্দুর রহমান সূরাই,সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আজাদ, সাঈদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট