বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

জামালপুরে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল শুরু

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬




ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর জেলায় আজ থেকে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই টহল পরিচালনা করা হবে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য যৌথ বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।টহল কার্যক্রমের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। পাশাপাশি নির্বাচন চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।স্থানীয়রা বলছেন, যৌথ বাহিনীর এমন উদ্যোগে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং তারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশাবাদী।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে টহল আরও জোরদার করা হবে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews