বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

শরীয়তপুর ২ আস‌নে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশ‌তেহার ঘোষনা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সখিপুরের চরভাগা এলাকায় নিজ বা‌ড়ি‌তে তিনি এই ইশতেহার পেশ করেন। তাঁর ঘোষিত ইশতেহারে আগামী পাঁচ বছরে ১৪টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারের প্রধান
অগ্রাধিকার বিষয়গুলো হলো:
সুশাসন ও আইনশৃঙ্খলা: এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করা।
শিক্ষা ও স্বাস্থ্য: মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আধুনিক স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।
খাদ্য নিরাপত্তা ও কৃষি: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তা জোরদার করা।
অর্থনীতি ও ব্যবসা: ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন।
সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার: অবহেলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা।
অবকাঠামো উন্নয়ন: নড়িয়া ও সখিপুর এলাকার নদী ভাঙন রোধ এবং সড়ক অবকাঠামোর আধুনিকায়ন।
উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবেও দেশব্যাপী ৪১ দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, যেখানে বৈষম্যহীন সমাজ গঠন, যুবকদের অগ্রাধিকার এবং প্রযুক্তি নির্ভর স্মার্ট সোসাইটি গড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews