রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব কল্যাণ ইসলামিক ফাউন্ডেশন এর সমাবেশ ! বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

বাউফলে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

পটুয়াখালী–২ (বাউফল) আসনে আজ বিকাল ৩ টায় এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভাটি অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আলম লিলি, মোস্তাক আহমেদ পিনু, মিজানুর রহমান, বাবু জীবন কৃষ্ণ সাহা, আনিচুর রহমান আনিচ, শাজাহান হাওলাদার এবং সাবেক ছাত্র দলের সাধারন সম্পাদক,সাবেক ছাত্র দলের সভাপতি জনাব আশফাকুর রহমান বিল্পবজনসভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: তসলিম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আপেল মাহমুদ ফিরোজ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখ সারাদিন স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে সকল ভোটারদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews