রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন ! ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন !

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
0-0x0-0-0#
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।
জানাজার সময় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল দোয়া—এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কলেজ মাঠজুড়ে। এর আগে তার প্রথম জানাজা শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া ৭:১৫ মিনিটে শ্রীবরদী পৌর স্টেডিয়াম মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে দিবাগত রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীবরদী-ঝিনাইগাতীসহ পুরো জেলায়। দ্বিতীয় জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে, এলাকাবাসীর কাছে তিনি কতটা প্রিয় ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews