বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :

শেরপুরে জামায়াত নেতা হত্যাকারীদের বিচার জনগণের ওপর ছেড়ে দিলেন ড. শফিকুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288
যারা আমার ভাইকে খুন করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। তাদের দ্বারা আর কারও ক্ষতি হোক। এটা আমরা চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। রবিবার (১ফেব্রুয়ারি) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ড. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনকে ঘিরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সামান্য একটি আসনের জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তারা কোনোভাবেই মানুষের সেবক হতে পারে না। তিনি আরও বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম, এর বিচার আপনারাই করবেন।
কবর জিয়ারত শেষে জামায়াতের আমীর নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদানসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি শেরপুর পৌর শহরের দারোগা আলী মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।এ সময় শেরপুর জেলার তিনটি আসনের তিন প্রার্থীসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জামায়াতের আমীর ড. শফিকুর রহমানকে এক নজর দেখার জন্য শত শত নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের ঢল নামে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews