রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
 বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন ! ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ! মাজার ও দরগাহ শরীফের আয়-ব্যয়ের হিসাব সরকারি কোষাগারে নেয়ার দাবি: জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের মানববন্ধন ! অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত নই, মানববন্ধনে ছবি ব্যবহার গভীর ষড়যন্ত্র—ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন !

শেরপুরের ঘটনায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

শেরপুরে সংঘর্ষের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ২৯ বৃহস্পতিবার জানুয়ারি এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরানোর দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আজ দুপুর বেলায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি তুলে ধরেন তিনি।

প্রতিবাদ সভায় তিনি বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও কোনো অপরাধী এখনো গ্রেফতার হয়নি। এমন ঘটনা নির্বাচনী নিরপেক্ষ পরিবেশের পরিপূর্ণ ব্যতিক্রম। সুষ্ঠু নির্বাচনের শর্তে জনগণ এ ঘটনার দ্রুত বিচার চায়।

গত ২৮ জানুয়ারি ২৮ বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল করেন, একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রেজাউল করিমসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল করিম।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews