মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়ি সার ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা! নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি ! সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করলো সফল উদ্যোক্তা রিয়েল এস্টেট খাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের হানা!  চর দখল বিরোধে রণক্ষেত্র মেঘনার চর বিনোদপুর টাঙ্গাইল উদ্যোক্তা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে দক্ষিণে নিহত ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :   ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিন জন নিহত ও অপর একজন আহত হয়েছে। অঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছেন।

জাপোরিঝঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে এই হামলায় দুই জন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আরেকজন পুরুষ আহত হয়েছেন।’  অঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ আরও বলেন, হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হয় ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।শীতের তীব্রতার মধ্যে ইউক্রেন জুড়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চলছে। এ সব হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। একই সঙ্গে প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতাও জোরালো হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী রোববার আলোচনার পরবর্তী দফা বসতে পারে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চলতি সপ্তাহেই পরবর্তী বৈঠক হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকতেও পারে।ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দেশজুড়ে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত হন। এর মধ্যে মঙ্গলবার ইউক্রেনের পূব একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় ছয়জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews