1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নরুন্দির কাচারি মাঠে ধানের শীষের প্রার্থী মামুনের পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক ! প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম।

নরুন্দির কাচারি মাঠে ধানের শীষের প্রার্থী মামুনের পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

শাকিল আহমেদ, জামালপুর :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কাচারি মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের পথসভা জনসভায় রূপ নেয়। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় গণআন্দোলনের ময়দানে।পথসভায় সভাপতিত্ব করেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এমদাদুল হক এবং সঞ্চালনা করেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সুফিয়ান কবির শিপন।
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন,“গত ৩০ বছরে জামালপুরকে পরিকল্পিতভাবে অবহেলা করা হয়েছে। এই জনপদকে বঞ্চনার পরীক্ষাগার বানানো হয়েছে। আজ নরুন্দির এইকাচারি মাঠ থেকেই সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শপথ নিচ্ছি।”তিনি আরও বলেন,“আমি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষের অধিকার ও মর্যাদার রাজনীতিতে। আপনারা যদি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরে জামালপুরে এমন উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবো, যা গত তিন দশকেও কেউ কল্পনা করতে পারেনি।”জনসভায় বজ্রকণ্ঠে তিনি ঘোষণা দেন,“জামালপুর আর পিছিয়ে থাকবে না। এই জনপদকে আর অবহেলা করা যাবে না। ধানের শীষই হবে উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।”তিনি বলেন, “আমি এমপি হতে আসিনি, এসেছি আপনাদের দুঃখ-কষ্টের শরিক হতে। আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতেই আমার এই লড়াই।”
পথসভায় তিনি নরুন্দিসহ জামালপুর সদর-৫ আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট