1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ইসলামের বাক্সটি ছিনতাই করা হয়েছে — পীর সাহেব চরমোনাই - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক ! প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম।

ইসলামের বাক্সটি ছিনতাই করা হয়েছে — পীর সাহেব চরমোনাই

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর  :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288
২০২৪ সালের ৫ আগস্ট দেশে যে ইসলামী পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে ইসলামের একটি ‘বাক্স’ হিসেবে দেখেছিলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সে সময় ইসলামী পরিবেশ তৈরি হলেও বর্তমানে তারা আলাদা হয়েছেন, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা এখন যে নিয়মনীতি চালু করতে চায়, তা আমেরিকার নীতির অনুসরণে। এসব নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে ছিলাম, সেই উদ্দেশ্য থেকেই আজ আলাদা হয়েছি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরী, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল এমএ, সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট