রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পুলিশ সুপার কর্তৃক নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আকস্মিক পরিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬




জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে জামালপুর থানাধীন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্রের ফোর্সের ব্যারাক, হাজতখানা, অফিস কক্ষসহ সার্বিক অবকাঠামো ও আঙিনা ঘুরে দেখেন। এসময় তিনি কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে পরিপূর্ণ ইউনিফর্ম পরিধান করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি জনগণের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব মোঃ সজীব রহমান, অফিসার ইনচার্জ (আইসি), নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews