1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ট্রাক্টরের হালের ফাঁলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার ক্লিনিক সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারি চিকিৎসা তালাবদ্ধ শত কোটি টাকার রোগ নির্ণয় মেশিন কবিতা /লাইলাতুল কদর / লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা ফ্ল্যাট ও দোকান বুঝে না পাওয়ায় দিশেহারা দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ

ট্রাক্টরের হালের ফাঁলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের বোদায় চাষের জমি দেখাতে গিয়ে ট্রাক্টরের হালের ভিতরে পড়ে অন্তর চন্দ্র বর্মন (১৩) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছিন্নভিন্ন হয়ে যাওয়া শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি টের পেয়ে ট্রাক্টর নিয়ে পালিয়ে যান চালক।
রবিবার (১৮ জানুয়ারী) বিকালে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ভোটাপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু অন্তর ওই এলাকার খিরেন্দ্র নাথ বর্মন এর পুত্র। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
শিশুটির পরিবার ও এলাকাবাসীর কাছে জানা যায়, বাড়ির পাশের জমিতে হালচাষ করার জন্য জমি দেখিয়ে দিতে গিয়েছিল শশুটি। পড়ে ট্রাক্টরের ওপরে বসে থাকাকালীন ট্রাক্টর ঘোরানোর সময় পড়ে গিয়ে ট্রাক্টরের হালের ভেতর ঢুকে ঘটনাস্থলেই মারা যায় সে। বিষয়টি টের পেয়ে চালক ট্রাক্টর নিয়ে পালান। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন শিশুটির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কীভাবে সে হালের ভেতর ঢুকে গেছে, কেউই বলতে পারছেন না। চালকের অজান্তে শিশুটি হালের ওপরে উঠে পিছলে পড়ে ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।
বোদা থানার ওসি সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি চাষ দেওয়ার সময় ট্রাক্টরের উপরে থাকা শিশুটি ট্রাক্টর থেকে হালের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট