1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুর -২ আসনের আস্থা আর বিশ্বাসের পথে আব্দুল্লাহ বাদশা, মনোনয়ন বৈধ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার ক্লিনিক সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারি চিকিৎসা তালাবদ্ধ শত কোটি টাকার রোগ নির্ণয় মেশিন কবিতা /লাইলাতুল কদর / লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা ফ্ল্যাট ও দোকান বুঝে না পাওয়ায় দিশেহারা দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ

শেরপুর -২ আসনের আস্থা আর বিশ্বাসের পথে আব্দুল্লাহ বাদশা, মনোনয়ন বৈধ

রণবীর সরকার,  শেরপুর (উত্তর) 
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে আমার বাংলাদেশ (এবি) পাটির মনোনীত (ঈগল) প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-তে মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি জানানো হয়। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে আব্দুল্লাহ বাদশার নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনগত বাধা রইল না। এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণাসহ নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করতে পারবেন।

মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ বাদশা বলেন, প্রিয় শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও সহযোদ্ধাদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান। তিনি বলেন, অনেকেই তার জন্য দোয়া করেছেন ও নফল রোজা রেখেছেন—এই অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগ তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। সারা দেশে সমর্থকদের ভালোবাসা ও আন্তরিকতা তার জন্য বড় প্রেরণা বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন—ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট