1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পঞ্চগড়–১ ও ২ থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ প্রধান - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার ক্লিনিক সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারি চিকিৎসা তালাবদ্ধ শত কোটি টাকার রোগ নির্ণয় মেশিন কবিতা /লাইলাতুল কদর / লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা ফ্ল্যাট ও দোকান বুঝে না পাওয়ায় দিশেহারা দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ

পঞ্চগড়–১ ও ২ থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ প্রধান

আব্দুল্লাহ্ আল মামুন , পঞ্চগড়
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ ও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলীয় মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি এ সিদ্ধান্ত জানান।

ফেসবুকে রাশেদ প্রধান লিখেন, ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। গণভোটে হ্যাঁ-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। পরিস্থিতি যাই হোক, আমরা সকলেই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। অতএব বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।

জাগপা সহসভাপতি আরও বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাকে যারা ঘৃণা করেন, আপনারা আপনাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ঐক্যের এই প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন, আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট