1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পঞ্চগড়ের বোদায় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে  বিএনপির সংবাদ সম্মেলন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার ক্লিনিক সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারি চিকিৎসা তালাবদ্ধ শত কোটি টাকার রোগ নির্ণয় মেশিন কবিতা /লাইলাতুল কদর / লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা ফ্ল্যাট ও দোকান বুঝে না পাওয়ায় দিশেহারা দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ

পঞ্চগড়ের বোদায় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে  বিএনপির সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ্ আল মামুন , পঞ্চগড় :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়-২ আসনের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ‍‍`মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা‍‍` ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। গত বুধবার এই কেন্দ্রটি স্থানান্তরের দাবিতে জামায়াতে ইসলামীর করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মেনাগ্রামে এই পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৭১ সাল থেকে দীর্ঘ সময় ধরে এই মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছিল। কেন্দ্রটি জনবহুল এলাকায় এবং পাকা সড়কের পাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রটি দূরবর্তী ও যোগাযোগ বিচ্ছিন্ন ‍‍`জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে‍‍` স্থানান্তর করা হয়েছিল, যা ভোটারদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়।

বক্তারা আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই মাদরাসায় পুনরায় কেন্দ্র চালুর দাবিতে স্থানীয় ভোটাররা নির্বাচন কমিশনে আবেদন করেন। কমিশনের তদন্ত সাপেক্ষে মাদরাসাটিকে কেন্দ্র হিসেবে চূড়ান্ত করা হলেও জামায়াতে ইসলামী এর বিরোধিতা করে সংবাদ সম্মেলন ও পুনরায় স্থানান্তরের আবেদন জানিয়েছে। বিএনপি এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুরাতন কেন্দ্রটিই বহাল রাখার দাবি জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট