রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)  বিকাল ৩টায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের উদ্যোগে ভেলুয়া বাজারে এ জনসচেতনা-মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বাদল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং গণভোটের গুরুত্ব অনুধাবন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews