1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
 শেরপুরের ঝিনাইগাতী অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫জানুয়ারি) সকালে উপজেলার খৈলকুড়া এলাকায় শামসুল হক ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর হাতিয়ার। সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সমবায়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কৃষিভিত্তিক সমবায় গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সমবায়ের হিসাব-নিকাশ নিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান। তিনি বলেন, অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি অল্প সময়ের মধ্যে যে অগ্রগতি অর্জন করেছে, তা প্রশংসনীয়। সদস্যদের মধ্যে ঐক্য বজায় রেখে নিয়মিত সভা, সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করলে এই সমবায় ভবিষ্যতে একটি আদর্শ সমবায় হিসেবে গড়ে উঠবে। তিনি সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানান।
মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ আলিমুল আজিম, সমিতির ক্রেডিট অফিসার বেলাল মিয়া, কাঞ্চন আলম ফনিসসহ সমবায়ের সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. ইসমাইল হোসেন বলেন, সমবায়ের মূল শক্তি হলো সদস্যদের আন্তরিকতা ও সততা। সবাই একসাথে কাজ করলে এই সমবায় কৃষিভিত্তিক উন্নয়নের একটি মডেল হিসেবে দাঁড়াবে।
সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, সদস্যদের আত্মনির্ভরশীলতা এবং টেকসই সমবায় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সমবায়ের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট