1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আনভিল বাপ্পি , ঘোড়াঘাট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে জনস্বাস্থ্যের উন্নয়ন ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি’র সৌজন্য ও সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী ঘোড়াঘাট নুরজাহানপুর অবঃ সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় এখানে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যয়বহুল চিকিৎসার এই সময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া তাদের জন্য বড় স্বস্তির। স্থানীয় সচেতন মহলও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।এ সময় শত শত রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণের সুযোগ নিতে দেখা যায়।

আয়োজক টিএমএসএসের ডেন্টাল বিভাগের প্রধান ডাঃ রাকিবুল হাসান খান, সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা পাওয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়। এখানে মেডিসিন বিভাগ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, কার্ডিওলজি, অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি, অবস ও গাইনি, শিশু বিভাগ, চক্ষু বিভাগ, ডেন্টাল ইউনিট, নাক-কান-গলা বিভাগ এবং চর্ম ও যৌন রোগ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ এবং ফ্রি ঔষধ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট