1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

রাজ রহমান ,রংপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

যারা কথা বলতে পারেনা, শুনতে পারেনা, ইশারায় যাদের চলাচল ও জীবন-যাপনের সম্বল তাদের আমরা বধির বলে থাকি। এরুপ রংপুরে বসবাসকারী ১’শত বধির পরিবারের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নগরীর রংপুর সরকারি কলেজ রোডস্থ রংপুর বধির সংঘ কার্যালয়ে জেলা প্রশাসনের একান্ত উদ্যোগে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
“প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা রাষ্ট্রীয় ও নাগরিক দায়িত্ব” স্লোগানকে সামনে রেখে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে রংপুর বধির সংঘের সভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের সদস্য আসাদুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের তত্বাবধানে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর রিপোর্টার্স ইউনিটির  সভাপতি মাহফুজ আলম প্রিন্স, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম প্রমূখ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বধিররাও মানুষ, তাদের ঠান্ডা নিবারনের জন্য সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতায় তারা যেন পূর্ণ স্বাধীনতার সহিত জীবন ধারণ করতে পারে।
এ সময় রংপুরে বসবাসকারী ১’শত বধির পরিবারসহ আমন্ত্রিত অতিথি ও সাধারন মানুষ উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট