বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক, একাধিক মামলা

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬




বালু পাচার রোধ ও বনসম্পদ সুরক্ষায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী ও আশপাশের এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ (রাংটিয়া রেঞ্জ)। অভিযানে অংশ নেন ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম, ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজসহ ফরেস্ট গার্ড ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ২টি মাহিন্দ্র, ৩টি ট্রলি এবং বন বিভাগের চলাচল পাশ না থাকায় লাকড়ি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। আটককৃত যানবাহনের মধ্যে ২টি মাহিন্দ্র ও একটি ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক ৩টি ট্রলির বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের দায়ে আরও ২টি মাহিন্দ্র আটক করে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন, বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন বিভাগ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews