মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধা সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ ৭ দিন পর খোলা হলো মাজারের দান বক্স গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ! শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের!

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্বে তালেবান কূটনীতিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬



আন্তর্জাাতক নিউজ ডেস্ক :  তালেবান ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর এই প্রথম তাদের মনোনীত জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারতে দূত হিসাবে নিয়োগ দিয়েছে। এই কূটনীতিক দিল্লিতে তাদের দূতাবাসের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও, এই পদক্ষেপটি সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে নয়াদিল্লি ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার বিভাজন কাজে লাগাতে চাইছে।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নূর আহমেদ নূর চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যেই ভারতীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

গতকাল সোমবার গভীর রাতে এক্স-এ প্রকাশিত এক পোস্টে আফগান দূতাবাস জানিয়েছে, ‘উভয় পক্ষই আফগানিস্তান-ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।’

ভারত কোনও মন্তব্য করেনি, তবে আফগান দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের সাথে নূরের একটি ছবি পোস্ট করেছে।

ইসলামি আইনের কঠোর অবস্থান নিয়ে তালেবানদের অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের সঙ্গে আপাতদৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ মনে হলেও, ভারত এই সুযোগটি কাজে লাগাতে উদ্যোগী হয়েছে।

পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে স্বল্পস্থায়ী হলেও প্রাণঘাতী এক সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা ছিল কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে ভয়াবহ।

আন্তর্জাতিক বৈধতার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তানের বিদেশি কূটনৈতিক মিশনের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করা তালেবানদের জন্য এই নিয়োগ তাৎপর্যপূর্ণ।

গত অক্টোবরে ভারত ঘোষণা করে, আফগানিস্তানে তাদের কারিগরি মিশনকে পূর্ণ দূতাবাসে রূপান্তর করা হবে। রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে আফগান তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews