1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় গণভোটের দিন  সতর্ক থাকার নির্দেশ

আব্দুল্লাহ্ আল মামুন , পঞ্চগড়
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় গণভোটের গুরুত্ব, আইনগত কাঠামো, ভোট গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং মাঠপর্যায়ে গ্রাম পুলিশের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, অবাধ ও শান্তিপূর্ণ গণভোট আয়োজনের জন্য গ্রাম পুলিশের সক্রিয় ও সতর্ক ভূমিকা প্রয়োজন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গণভোট জনগণের মতামত জানানোর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে গ্রাম পুলিশকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও আইনের প্রতি সম্মান বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন। জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা গ্রাম পুলিশের জন্য জরুরি। কেন্দ্র এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। উপপরিচালক স্থানীয় সরকার (অ.দা.) ও পৌর প্রশাসক সীমা শারমিন বলেন, মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও প্রশাসনের সমন্বিত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে গাফিলতি গ্রহণযোগ্য নয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, গণভোটকে ঘিরে জনআস্থা তৈরি করতে গ্রাম পুলিশের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় গ্রাম পুলিশের সদস্যরা মাঠের নানা প্রশ্ন তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। শেষে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে গ্রাম পুলিশের হাতে লিফলেট তুলে দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। অন্যান্য কর্মকর্তারাও লিফলেট বিতরণে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট