বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

চকরিয়ায় মহিয়ষের দই তৈরি কারীদের নিয়ে নিরাপদ দই উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬




কক্সবারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন  মহোদয়ের সভাপতিত্বে বৃহত্তর চকরিয়া উপজেলা ও পৌরসভার মহিষের দই তৈরী/উৎপাদনকারীদের,নিরাপদ দই উৎপাদন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব শুভ্র দাশ মহোদয় চকরিয়া উপজেলা ও পৌরসভার মহিষের দই তৈরী/ উৎপাদনকারী সকল ব্যাক্তি/ ব্যবসায়ীকে  মহিষের দই তৈরীতে দুধ আহরণ থেকে শুরু করে, প্রক্রিয়াজাতকরন,সংরক্ষণ,  ভোক্তা সাধারণের  কাছে পৌছানো পর্যন্ত যাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দশনা অনুযায়ী, নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পদ্ধতি অবলম্বন করা হয়,সে বিষয়ে আলোকপাত করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ও পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কক্সবাজার জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্টিং স্টাফগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews