রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে  সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬



“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়কে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সুজনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুজন ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান হালিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রাণ কুমার চিসামসহ সুজনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সুজন একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি নবগঠিত কমিটির সদস্যদের জনগণের অধিকার রক্ষা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

কমিটি পরিচিতি ও কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতেই সুজনের নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানটি স্থানীয় সুধীজন ও উপকারভোগীদের উপস্থিতিতে একটি মানবিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews