1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিজিবি কার্ড ও রাস্তার কাজের বিরোধের জেরে মারধর, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি! কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের । বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ! মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ! জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে!

বিজিবি কার্ড ও রাস্তার কাজের বিরোধের জেরে মারধর, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ

‎বকশীগঞ্জ প্রতিনিধিঃ  
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে মোছাঃ ফরিদা বেগম (৪৫) নামে মেম্বারনীকে প্রকাশ্যে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ০৯/০১/২০২৬ তারিখ সন্ধ্যায় নীলক্ষিয়া বাজারে ১নং বিবাদীর দোকানের সামনে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফরিদা বেগম (মেম্বার) একজন সহজ-সরল নারী। ১নং বিবাদী মোঃ ফর্সা মেম্বারের সাথে বিজিবি কার্ড ও রাস্তার কন্ট্রাক্ট নিয়ে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় ফরিদা বেগম বাজার দিয়ে বাড়ি ফেরার পথে বিবাদীগণ পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়। ১নং বিবাদী পেছন থেকে তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানি করে এবং ২নং বিবাদী হাবিবুর রহমান শারীরিক নির্যাতন করে শরীরে জখম করে।
‎​চিৎকার শুনে ১নং সাক্ষী মোঃ রফিকুল ইসলাম তাঁকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীগণ তাঁকেও মারধর করে আহত করে এবং তাঁর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। বিবাদীগণ শুধু শারীরিকভাবে লাঞ্ছিত করেই ক্ষান্ত হয়নি, বরং ভুক্তভোগীকে এলাকা ছাড়া করা এবং মামলা করলে প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হলেও, বর্তমানে ভুক্তভোগী ফরিদা বেগম বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটির বিষয়ে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগটি আমরা পেয়েছি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট