1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭জানুয়ারি) সকালে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাটালু রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে আটটার দিকে বাটালু তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার সময় হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক থেতলে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক মো. আনাছ আলী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। এ সময় মরদেহের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এদিকে খবর পেয়ে ২নং রানীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়টি নিশ্চিত করে বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, প্রতিটি মৃত্যু দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন মোতাবেক বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কৃষক আহমেদ আলী ওরফে বাটালুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট