বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। অভিযানে একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ছয়টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সংশ্লিষ্টরা পালিয়ে যায়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় দুই চালককে আটক করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন,“অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews