1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
“আটোয়ারীতে সেবার অঙ্গীকার নিয়ে- ড্যাব এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত” - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

“আটোয়ারীতে সেবার অঙ্গীকার নিয়ে- ড্যাব এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত”

মোঃ আব্দুস সোবহান :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় গত শুক্রবার (২রা জানুয়ারি) নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প।

আটোয়ারী উপজেলার- “আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, শিশু, প্রসূতি ও স্ত্রীরোগ, চর্ম ও যৌন, অর্থোপেডিক, মুখ ও দন্তসহ ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং ফ্রীতে ঔষধ সরবরাহ করা হয়। এ সময় সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্খিত বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় আমরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছি।
বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় উপজেলার মানুষকে যেতে হয় ঠাকুরগাঁও বা পঞ্চগড় জেলা অভিমুখে।

চিকিৎসা নিতে আসা মোঃ আব্দুল হামিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে অর্থোপেডিক সমস্যায় ভুগিতেছি টাকার অভাবে বড় ডাক্তারের শরণাপন্ন হতে পারিনি তাই এখানে এসেছি। কয়েক জন চিকিৎসা নিতে আসা রোগী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বল্প সময়ে সেবা পাওয়া তাদের জন্য স্বস্তির। অনেকেই বলেন, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বেশি হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে।
নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে পঞ্চগড় জেলায় এ ধরনের আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আওতায় আনা হবে।

ড্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রায় ৭০০ জন এর অধিক রোগীকে আমরা সেবা দিতে পেরেছি, সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের এ ধরনের উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট