1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দুবাইয়ে রাউজানের দানবীর আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা ফ্ল্যাট ও দোকান বুঝে না পাওয়ায় দিশেহারা দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যাকান্ডের এখনো বিচার পায়নি ভুক্তভোগীর পরিবার পাবনা শহরে তীব্র যানজট জনজীবন স্থবির হয়ে পড়েছে আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুবাইয়ে রাউজানের দানবীর আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আধুনিক নোয়াপাড়ার রূপকার ও প্রাণ স্পন্দন আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে রাউজান নোয়াপাড়া প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ আকবর হোসাইনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিস ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের তানশী, আলহাজ্ব শরাফত আলি, সেলিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার মোহাম্মদ কুতুবুদ্দিন, ব্যবসায়ী মো. আলম, মো. রুবেলসহ নোয়াপাড়া প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে আলহাজ্ব মো. জসিম উদ্দিনের সমাজসেবা, শিক্ষা বিস্তার, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নোয়াপাড়ার সার্বিক উন্নয়নে অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে তার দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট