রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উত্তরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফলাফল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫



শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ পাবলিক স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ডাঃ নিলুফার ইয়াসমিন মনি এবং সম্মানিত অভিভাবক মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী মহিলা আদর্শ (ডিগ্রি) কলেজের সহকারী অধ্যাপক এবং উত্তরণ পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য আলীম আল রেজা নিক্সন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। উত্তরণ পাবলিক স্কুল শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান ও আবৃত্তিতে শিক্ষার্থীদের প্রতিভা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য উত্তরণ শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews