1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু

রণবীর সরকার, শেরপুর (নর্থ)
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নয়াপাড়া গ্রামে মাসরুফা বেগম (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রবিবার (২৮ডিসেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাসরুফা বেগম একই গ্রামের মাসুদ পারভেজের মেয়ে এবং শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার সুলাইমানের স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা যায়, মাসরুফার বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কর্মরত। প্রায় দুই মাস আগে পারিবারিক ভাবে মাসরুফার সঙ্গে সুলাইমানের রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হলেও তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
রবিবার দুপুরে মাসরুফা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা জানালে এলাকাবাসীর মধ্যে সন্দেহ  হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।

সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্বজনরা ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট