রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫



খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি গীর্জায় মোট ২ শত ৫০ কেজি চাল বিতরণ করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিঝুড়ি বাজার এলাকায় এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যানের ভাতিজা নাইম ইসলাম, মনিরুল ইসলাম, ইউপি সদস্য সুজা মন্ডল, আব্দুর রহিম, মজিবর রহমান, নুরুল ইসলাম, সাহিদা বেগম, কল্পনা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, উপজেলার খাড়ামোড়া এলাকায়  ৩টি এবং খ্রিস্টান পাড়ায় ২টি গীর্জা। প্রতি গীর্জায় ৫০ কেজি করে মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়।

এ ব্যপারে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews