শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ, বিশেষ ঘোষণা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ১০ এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাউফলে তিন মাসব্যাপী কর্মসূচি গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ  ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা  পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জৈন্তাপুরে বিজিবির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার!

শেরপুরে ৮ দফা দাবিতে এটিআই শিক্ষার্থী

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫




শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রোববার ২১ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো,ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে, উপ সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

এটিআই শিক্ষার্থীদের বলেন, সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তার প্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করে। কিন্তু তারা এখন পর্যন্ত সরকার থেকে কোনো নোটিশ না পাওয়ায় নিজেদের অধিকার আদায়ের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করে। সারা দেশে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ আন্দোলনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দেয়। তারই ধারাবাহিকতায় শেরপুর এটিআইয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এবং অবস্থান কর্মসূচি পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews