রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার ১৪টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান থেকে মোট ৯৪ জন মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্র সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ স্টার মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। হল সুপারের দায়িত্বে ছিলেন ড. মকবুল হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক তানভীর হোসেন তমাল এবং কনভেনরের দায়িত্ব পালন করেন আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো. আব্দুল জলিল মাহমুদ।

সংগঠন সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতি মেনে বৃত্তি পরীক্ষার জন্য উপজেলার ১৪টি কিন্ডারগার্টেন স্কুলকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। বাংলা, গণিত, ইংরেজি, সমাজ ও বিজ্ঞান—এই পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি গত ১৭ ডিসেম্বর শুরু হয়ে আগামী ২০ ডিসেম্বর (শনিবার) শেষ হবে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নিয়মিতভাবে আয়োজন করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews