1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

নোয়াখালীতে পৌর আওয়ামী লীগ নেতাসহ ১১ জন আটক

    নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে পৌর আওয়ামীলীগ নেতাসহ মোট ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চৌমুহনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিীক টিপু(৪৮)কে শুক্রবার(১৯ডিসেম্বর) বিকেলে চৌমুহনী শহরের পুর্ববাজার এলাকা থেকে গ্রেফতার কররেছে ডিবি পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে এছাড়াও গত ৪৮ ঘন্টায় বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত আরো ১০ জন আসামিসহ মোট ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়,গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ বছরের সাজাপ্রাপ্ত ১ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ৬ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং পুলিশ আইন ৩৪ ধারায় ১ জন রয়েছেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ.বারি জানান, গত ৪৮ ঘণ্টায় আমরা পৌর আওয়ামীলীগ নেতাসহ আওয়ামী লীগের সক্রিয় তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছি। এছাড়াও বিভিন্ন মামলায় আরো আটজন সহ মোট ১১জনকে  গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট