1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী আনাস বিন আতিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায়, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তাকে  প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

ধর্ম উপদেষ্টা বিশ্ব বিজয়ী হাফেজ আনাস বিন আতিককে তার অভূতপূর্ব অর্জনের জন্য শুভেচ্ছাও জানান। একই সঙ্গে ধর্মসচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আ. ছালাম খানও আনাসকে অভিনন্দন জানিয়েছেন।

গত ৬ থেকে ১০ ডিসেম্বর  মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক (১৪) প্রথম স্থান অধিকার করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এই প্রতিযোগিতায় মিশরের প্রতিযোগীদের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

প্রথম স্থান অর্জন করায় আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ১৭ লাখ) ও সনদপত্র প্রদান করা হয়।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাস বিন আতিককে গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কর্তৃক অভিজ্ঞ বিচারকমন্ডলীর মাধ্যমে নির্বাচিত করা হয়।

আনাস বিন আতিক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট